আজ থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু

দেশে আজ থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু

দেশে আজ থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু

সারা দেশে আজ রবিবার থেকে টাইফয়েডের টিকা মিলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু টিকা পাবে। ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন।

সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্ম সনদ নেই—এমন শিশুরাও এই টিকা পাবে।